ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দেশের ৬৮টি কারাগার পরিণত হয়েছে টর্চারসেলে : রিজভী

দেশের ৬৮টি কারাগার টর্চারসেল হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হিটলারের গ্যাস চেম্বারের মতো দেশের কারাগারগুলোকে ব্যবহার করা হচ্ছে। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে আছেন নেতাকর্মীরা।


তিনি বলেন, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত কারাগারে ৯৩ জনের মৃত্যু হয়েছে।


আর এদের মধ্যে বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। এ ছাড়া কারাগারে অনেকেই টর্চারের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারের বাইরেও নেতাকর্মীরা হামলার শিকার হতে হচ্ছে। রিজভী বলেন, আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন। যার ফলে কষ্টে আছেন দেশের কোটি কোটি জনগণ। দেশবাসীকে মঙ্গল ও বুধবার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑